শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ব্যবস্থাপকের অপসারণ দাবিতে কর্মবিরতি ২য় দিনে সামাজিক বৈঠকে সমস্যার সমাধান কমলগঞ্জের ধলই চা বাগানের শ্রমিকদের কাজে যোগদান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ৬৩৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:
নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানের প্রধান ব্যবস্থাপকের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনে শুক্রবার(১০ মে) সকাল ৮টা থেকে চার ঘন্টা কর্মবিরতি পালন করে নারী চা শ্রমিকরা। ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় টানা ৩ ঘন্টা সামাজিক বৈঠকে চা বাগান ও শ্রমিকের কল্যাণে চা শ্রমিকদের সাথে সু-সম্পর্ক রাখার আশ্বাসে সমস্যার সমাধান হলে কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমকিরা বেলা ১২টার পর থেকে কাজে যোগ দেয়।

অভিযুক্ত চা বাগান ব্যবস্থাপকের অপসারণের দাবিতে ধলই চা বাগানের ৫ শতাধিক চা শ্রমিক গত বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছিল।

নাম প্রকাশ না করার শর্তে ধলই চা বাগানের বেশ কয়েকজন চা শ্রমিক বলেন, ধলই চা বাগানের শ্রমিকদের মাঝে বিভক্তি ধরাতে ও সামাজিক বৈঠকে হালকাভাবে অভিযোগ উপস্থাপনের জন্য অভিযুক্ত প্রধান ব্যবস্থাপক আমিনুল ইসলাম বৃহস্পতিবার রাতে শ্রমিকদের মাঝে প্রচুর পরিমাণে নগদ টাকা বিতরণ করেছে। ফলে বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সামাজিক বৈঠকে সমাধানের আশ্বাসে শুক্রবার বেলা ১২টার পর নারী শ্রমিকরা কাজে যোগ দিয়েছিলেন। আর পুরুষ চা শ্রমিকরা ধলই চা বাগার কারখানা প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান পুষ্প কমুার কানুর মধ্যস্থতায় সামাজিক বৈঠকে যোগ দেন।

বৈঠকে অভিযুক্ত ব্যবস্থাপকের পরিকল্পনা মাফিক হালকা অভিযোগ উপস্থাপন করা হয়। ফলে ভবিষ্যতে ধলই চা বাগানের ও সাধারণ চা শ্রমিকদের কল্যাণে শ্রমকিদের সাথে ব্যবস্থাপক সু-সম্পর্ক রাখার আশ্বাস প্রদান করেন। চা শ্রমিকদের চিকিৎসা সেবার মান উন্নয়ন করা হবে। তাছাড়া সাধারণ চা শ্রমিকদের কোনভাবে অপদস্ত না করারও আশ্বাস প্রদান করা হয়। এ পর্যন্ত যা হয়েছে সে জন্য দুঃখ প্রকাশ করা হয়।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালির (অঞ্চলের) সহ সভাপতি গায়ত্রী রাজভর, চা শ্রমিক নেতা সীতারাম বীন, ধলই চা বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক সেতু রায়সহ নেতৃবৃন্দরা। বৈঠকে অংশগ্রহনকারী চা শ্রমিক নেতা ও মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন মুঠোফোনে বলেন, বৈঠক চা শ্রমিকরা কিছু হালকা অভিযোগ করেছিল। তারা তেমন জোরালো কোন অভিযোগ করেনি। তার পরও চা বাগান চল রাখতে শ্রমিক ও মালিকপক্ষের মাঝে সু-সম্পর্ক রাখতে সামাজিকভাবে চা শ্রমিকদের উত্তেজনা নিরসন করা হয়েছে। আর আজ দুপুর থেকেই চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার সৃষ্টি হবে না বলে ব্যবস্থাপক আশ্বাস প্রদান করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কর্মবিরতির ঘটনা তিনি জানতেন না। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে জেনে ধলই চা বাগান ব্যবস্থাপক আমিনুল ইসলামের সাথে কথা বলে দ্রূত সামাজিক বৈঠক করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com