শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে তানিয়া হত্যার প্রতিবাদে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারীর প্রতি সহিংসতা রোধ ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। বুধবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা মানববন্ধনে বলেন, কিছুদিন আগেও ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমারা মানববন্ধন করেছিলাম। নুসরাতের রক্ত না শুকাতেই আবারও কিশোরগঞ্জের তানিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হলো। যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি চাইনা। আমরা চাই সরকার এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রূত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে নজির সৃষ্টি করবেন।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয় যেন এখন নিত্যদিনের ব্যপার হয়ে দাঁড়িয়েছে। নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। রাস্তা-ঘাট থেকে শুরু করে পাবলিক পরিবহণে নিত্যদিন শ্লীলতহানিসহ যৌন নিপীড়নের শিকার হচ্ছে। ধর্ষণ ও হত্যাকাণ্ড এখন নতুন এক আতঙ্কের নাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি এসব হত্যকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার করবেন এবং প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন, প্রফেসর মো. আরজ আলী, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, সহকারী প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, আইন বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার, ফরহাদ হোসেন, ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানবন্ধন পরিচালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com