শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গ্রন্থাগারিক দক্ষতা উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে বিভিন্ন বিষয়ে ১০দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৬০০ বার পড়া হয়েছে


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মণিপুরি সংস্কৃতি খুবই সমৃদ্ধ। মণিপুরীদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধকরণে নৃত্য, গান, মৃদঙ্গ, আবৃত্তি, তবলাসহ ১০ টি বিষয়ে ১০দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) আশেকুল হক।
মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সুভাশীষ সিনহার সঞ্চালনায় প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য ও লেখক-গবেষক আহমদ সিরাজ, গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ।
মণিপুরি ললিতকলা একাডেমি সূত্রে জানা যায়, নৃত্য, গান, আবৃত্তি, নাটক, ভাষা ও বর্ণলিপি, তবলাসহ ১০টি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে মোট ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com