রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

কমলগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৬৪৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা গত শনিবার (১৮ মে) সন্ধ্যায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ: সাধারণ সম্পাদক আশু রঞ্জন দাশ।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মুন্না রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক মায়া ধর। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সীমা রানী দাশ, সদস্য বিভা দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, প্রেসিডিয়াম সদস্য কৃষ্ণ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা ঐক্য পরিষদ নেতা জ্যোতির্ময় দেব, যোগিন্দ্র কুমার পাল, ধীরেন্দ্র মালাকার, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, শিক্ষিকা মুক্তা রানী দে, নারীনেত্রী সুমা রানী বিশ্বাস, মহিলা ইউপি সদস্য শিবানী মালাকার প্রমুখ।
সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে মুন্না রায়কে আহবায়ক, সুমা রানী বিশ্বাস, মুক্তা রানী দে, মেরী রাল্ফকে যুগ্ম আহবায়ক ও গীতা রানী কানুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com