শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

ইভিএম নিয়ে মন্তব্যকে কন্দ্রে করে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা চায় – জেলা আ. লীগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সমালোচনা করায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নুরুজ্জামান খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিকে গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২৭টি ভোট কেন্দ্রের সব কটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ৭ মে বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নুরুজ্জামান খোকন নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ব্যালটে ভোট চুরি করা যায়, আর ইভিএমে করা যায় ডাকাতি।’ ফেসবুকে তাঁর এই স্ট্যাটাসকে তিনি ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেন। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের পরপর নুরুজ্জামান খোকনের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে। তাঁর এ ধরণের মন্তব্যে আওয়ামী লীগ নেতারা বিপাকে পড়েন।

অভিযোগের বিষয়ে এ বি এম নুরুজ্জামান খোকন বলেন, ‘যখন আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তখন জেলা আওয়ামী লীগের কেউ আমাকে তা ডিলিট (মুছে ফেলা) করতে বলেননি। যাঁরা আমাকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চান, তাঁরা বিষয়টিকে জিইয়ে রেখে ইস্যু করতে চেয়েছেন। তবে আমার শেকড় এত দুর্বল না।’

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com