নিজেদের পঞ্চম ম্যাচে বিশ্বকাপে আজ ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। টনটনে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।
সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাইতো একাদশ নিয়ে খুব করে ভাবতে হচ্ছে মাশরাফিদের।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। সেটি ব্যাটিংয়ে। টনটন ছোট মাঠ এই বিবেচনায় বোলিংয়ে একজন পেসার বেশি খেলানো হতে পারে। সেক্ষেত্রে পরিবর্তন আসবে দুটি।
তিন ম্যাচে নিজেকে মেলে না ধরতে পারা মিডলঅর্ডার মোহাম্মদ মিঠুন আজ দলে থাকছেন না এটি মোটামুটি নিশ্চিত। মিঠুন তিন ম্যাচে করেছেন ২১, ২৬ ও ০ রান। কাজেই তাকে দলে রাখার প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট।
মিঠুন বাদ পড়তে দলে ঢুকবেন কে? একাদশের বাইরে রয়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাস ও সাব্বির রহমান। লিটন টপঅর্ডারের ব্যাটসম্যান। তাই হয়তো পাঁচে লোয়ার মিডলঅর্ডার সাব্বির রহমানকেই লংকাবধের মিশনে বেছে নিতে পারেন টাইগার দলপতি মাশরাফি।
তবে সাব্বিরের চেয়ে সম্প্রতি পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে আছেন লিটন দাস। এ যুক্তিতে একটি সূত্র বলছে, মোহাম্মদ মিঠুনের জায়গায় শ্রীলংকার বিপক্ষে লিটন দাসের খেলা একরকম নিশ্চিত। বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ না খেললেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফর্মে ছিলেন লিটন। খেলেছেন ৭৬ ও ৭৩ রানের দুটি ইনিংস।
আবার একজন বাড়তি পেসার খেলানো হলে সাব্বির ও লিটন দাস দুজনের একজনকেও আজ মাঠে দেখা যাবে না। সেক্ষেত্রে রুবেল হোসেনকে মাঠে নামানো হবে।
রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি অবশ্য কৌশলে এড়িয়ে গেছেন বিষয়টি। ‘টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। ১২/১৩ জন ম্যাচের আগের দিনই ঠিক হয়ে থাকে। মূল একাদশ মাঠে গিয়েই ঠিক করা হবে। তবে আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামবো।’
রোববার রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানান, দল চূড়ান্ত হয়নি। মাঠে গিয়ে ঠিক করা হবে।তবে ১৩ জনের দল সাজানো হয়েছে।সেই ১৩ জনে নেই মিঠুন আর রাহী। তার মানে তাদের কোনো সম্ভাবনাই নেই।
তবে বাকি ১৩ জন থেকে কোন ১১ জন খেলবেন ম্যাচে? মিঠুনের জায়গায় কাকে খেলানো হবে? তা নিয়েই যত সংশয় আর দ্বিধা। একবার বাড়তি পেসার হিসেবে রুবেল হোসেনকে দলে নেয়ার কথা ভাবা হচ্ছে, পরক্ষণে চলে আসছে একজন ব্যাটসম্যান কমিয়ে না আবার বিপাকে পড়তে হয়।
ছয় ব্যাটসম্যান ও ৫ বোলার ফরমেট ঠিক থাকলে মিঠুনের বিকল্প হিসেবে রয়েছেন দুজন। লিটন দাস আর সাব্বির রহমান রুম্মন।
শেষ পর্যন্ত রুবেল ঢুকলে ওই দুই ব্যাটসম্যান বাইরেই থাকবেন। আর বাড়তি মানে চার পেসার খেলানো না হলে লিটন আর সাব্বিরের যে কেউ অন্তর্ভুক্ত হবেন।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটসম্যান কমিয়ে বাড়তি একজন পেসার খেলানোর বিষয়টি জোরালো বিবেচনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জায়গা হারাবেন মিঠুনের জায়গায় রুবেল খেলবেন।
ম্যাচের সকালে সিদ্ধান্ত বদল না হলে, সবশেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আসতে যাচ্ছে এই একটিই।