শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

উইন্ডিজের বিপক্ষে কারা থাকছে বাংলাদেশ একাদশে?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু আসন্ন টনটনের ছোট মাঠের খেলা নিয়ে এরই মধ্যে কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি প্রশ্ন উঠছে একদশ নিয়েও।

গত ম্যাচে যতটা ইনজুরির সমস্যা দেখা গিয়েছিলো এবার ততটা লক্ষ্য করা যাচ্ছে না। এরই মধ্যে ইনজুরির সমস্যা কাটিয়ে উঠেছে দল। আর তাই এখন স্বাভাবিকই প্রশ্ন উঠছে কারা থাকছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে।

রুবেল হোসেন একাদশে ফিরছেন কিনা এ নিয়ে সরাসরি কোনো কিছু জানাননি মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে অফ স্পিন দিয়ে ঘায়েলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আর এতে মেহেদী হাসান মিরাজের একাদশে থাকার ইঙ্গিত অনেকটা নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ মিঠুনের জায়গায় লিটন দাস একাদশে আসছেন বলে জোর আলোচনা ছিল। তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় শেষ পর্যন্ত। টসও হয়নি সেই ম্যাচে।তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে মিঠুন জায়গা পাবেনা বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য মিলেছে। কিন্তু প্রশ্ন উঠছে মিথুন একাদশে না থাকলে তার জায়গায় আসবেন কে? মিঠুনের পরিবর্তে লিটন, সাব্বির ও রুবেলের কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশ চার পেসার নিয়ে খেললে একাদশে দেখা যাবে রুবেলকে। সে ক্ষেত্রে একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে। আর দলের ব্যাটিং গভীরতা ঠিক রাখলে লিটন বা সাব্বিরের যে কোনো একজন আসবেন একাদশে।রুবেল একাদশে আসবেন কিনা এ নিয়ে কিছু বলেননি মাশরাফি।

দলে চোট সমস্যা ছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া সাকিব পুরো সুস্থ বলে জানালেন মাশরাফি। শনিবার অনুশীলনে চোট পাওয়া মুশফিককে নিয়েও দিলেন আশার বার্তা।মাশরাফি বলেন, রেস্ট পাওয়াতে সাকিবের জন্য ভালো হয়েছে। আশা করি সাকিব ইনশা-আল্লাহ ঠিক থাকবে। মুশফিকের সমস্যাও তেমন বড় কিছু না। এখনো ওরকম কোনো সংবাদ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com