শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগামীকাল নুসরাতের বিয়ে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৬১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

তুরস্কের বোদরুমে বসেছে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ের আসর। হবু বর নিখিল জৈন এবং পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে দু’দিন আগেই পৌঁছেছেন নায়িকা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে বিবাহ বাসর। আগামী ১৯জুন বিয়ে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, ‘আমার মনের কী অবস্থা তা বোঝানোর জন্য কোনও ক্যাপশনের প্রয়োজন নেই। সব সময়ের মতো এখনও আপনাদের আশীর্বাদ চাই।’ অন্যদিকে বোনের সঙ্গেও নিজের ছবি শেয়ার করেছেন হবু কনে। লিখেছেন, ‘তুই আর আমি চিরন্তন…।’

শুক্রবার তাঁর কলকাতার বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নুসরত।

বিয়ের আগে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বোদরুমে। ১৭ তারিখে ইয়ট পার্টি, ১৮য় মেহেন্দি ও সঙ্গীত। বিয়ের দিন সকালেও হলদি রয়েছে। বিয়ের পরে রিসেপশন। এতেই শেষ নয়, ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল।

বিয়েতে নুসরত পরছেন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গা। নিখিলও সব্যসাচীর পোশাক পরবেন। এক-একটি অনুষ্ঠানের জন্য থিম অনুযায়ী পোশাক বেছেছেন নায়িকা। ইয়ট পার্টিতে সামার ফাঙ্ক। নায়িকার মেহেন্দির থিম বোহেমিয়ান। সেখানেও মানানসই ডিজ়াইনার ওয়্যার। সঙ্গীতের জন্য ইন্দো-ওয়ের্স্টান পোশাক বেছেছেন নুসরত। বিয়ের পরে রাতের পার্টিতে নায়িকা আবার ফিরে যাবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।

প্রতিটি অনুষ্ঠানেই খাওয়াদাওয়ার বিস্তারিত আয়োজন। বিয়ের দিন মেনুতে থাকছে স্থানীয় কুইজ়িন এবং ভারতীয় খাবার। বিয়ের পরে ইউরোপের কোনও জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নব দম্পতি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com