শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

অপহৃত সেই তিন যমজ বোন উদ্ধার, আটক ৬

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৭০৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ: 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার ভোর রাতে অপহৃত যমজ তিন বোন পপি, সোমা ও চম্পাকে উদ্ধার করেছে পুলিশ।  নিখোঁজ আবিদা সুলতানা পপিকে শেরপুর জেলার নখলা উপজেলার গৌরদ্ধার থেকে গত সোমবার উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার গভীর রাতে অপর দুই বোনকেও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, সোমবার উদ্ধার হওয়া আবিদা সুলতানা পপির কাছ থেকে তথ্য নিয়ে ময়মনসিংহ ডিবি পুলিশ ও ফুলপুর পুলিশের একটি দল শেরপুর জেলার ঝিনাইগাতী থানার নকশী বাজার গ্রামের জনৈক জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে শাহানা সুলতানা সোমা ও রাজিয়া সুলতানা চম্পাকে উদ্ধার করে।

এ ব্যাপারে অপহৃত তিন কন্যার পিতা আব্দুর রহমান বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /৩) এর ৭/৩০ ধারায় মামলা করেন। উদ্ধারকৃত তিন বোনের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, অপহৃতদের উদ্ধারের সময় অপহরণের ঘটনার সঙ্গে জড়িত মোমেন মিয়া, সুমাইয়া, জুয়েল, মুন্না, রূপ চান মিয়া ও মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ফুলপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া গ্রেফতার হওয়া প্রত্যেকের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানা বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com