শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সাকিবকে ঠেকাতে অস্ট্রেলিয়া শিবিরে গোপন অস্ত্র

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৫৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয় এনে দেওয়ার ক্ষেত্রে ঝলমলে এক ইনিংস খেলেন টাইগার এই অলরাউন্ড তারকা। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে চলতি আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সাকিবকে নিয়ে সতর্ক অজি শিবির।

সাকিবের বাঁহাতি স্পিন সামলানোর প্রস্তুতি নেওয়ার জন্য, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অ্যাগারকে নিজেদের প্রস্তুতি ক্যাম্পে ডেকে নিয়েছে অজিরা। যাতে করে বাঁহাতি স্পিন খেলে মানিয়ে নিতে পারেন ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথরা। অ্যাগার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও ‘এ’ দলের সফরে বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘সাকিব বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং একজন বাঁহাতি স্পিনার। অ্যাগার আসায় আমাদের প্রস্তুতিতে সাহায্য হবে। একজন বাঁহাতি স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করায় তাকে ডেকে নেওয়া হয়েছে।’
এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচেই তার ব্যাট থেকে বেরিয়েছে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। শেষের দুইটি সেঞ্চুরি। এ ৪ ইনিংসে ৩৮৪ রান করে এখনো পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের বোলিং সামর্থ্য যে আরও বেশি, তা ভালোভাবেই জানা রয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজম্যান্টের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com