রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

কমলগঞ্জে চা শ্রমিকের ঘরে দুর্বৃত্তের আগুন, লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ১০৮৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিকের বসত ঘরে দুর্বৃত্তের আগুনে হাঁস, মুরগী, ছাগলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। শমশেরনগর চা বাগানের লোকমান মিয়ার বসত ঘরে শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
চা শ্রমিক লোকমান মিয়া অভিযোগ করে বলেন, মাটির দেওয়াল টিন শেডের ঘরে তার ছেলে বসবাস করে। ঘটনার দিন পারবিারিক কারণে তিনি এলাকার বাইরে ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘরের টিনের নিচের ছাদ পুড়ে আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘরে থাকা ৩টি ছাগল, হাঁস-মুরগী জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। তিনি আরও বলেন, আগুন নেভানোর চেষ্টা করেও ঘরের ভিতরের সব কিছু ছাই হয়ে যায়। আগুন লাগানোর আগে দুর্বৃত্তরা এ ঘরের বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে তার মাটিতে ফেলে রেখেছিল।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাম ভজন কৈরী বলেন, মনে হচ্ছে দুর্বত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, প্রতিবেশী চা শ্রমিকরা সাহায্য না করলে পুরো শ্রমিক বস্তিতে আগুন ছড়িয়ে পড়তো।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারকে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। তার সাথে পুলিশি তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com