শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সাকিবের বিশ্বসেরা পারফম্যান্স নিয়ে যা লিখলো পাকিস্তানের ‘ডন’ পত্রিকা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৫৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের ‘ওজন’ বুঝলো আফগানিস্তান। বিশ্বকাপে সোমবার আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬২ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ২০০ রান তুলতেই অলআউট হয়ে যায়।

বাংলাদেশের এই অসাধারণ জয়ে ব্যাটিং-বোলিং উভয়ক্ষেত্রে দুর্দান্ত অবদান রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন পারফম্যান্সের পর বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন সাকিব।

সাকিবের চোখ জুড়ানো পারফম্যান্সে ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তানের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দ্য ডন’। পত্রিকাটি প্রিন্ট এডিশনে শিরোনাম দিয়েছে, “বাংলাদেশের জন্য সেমির আশা বাঁচিয়ে রাখল অলরাউন্ডার সাকিব”।

পত্রিকাটি প্রতিবেদনে উল্লেখ করে, “সাকিব আল হাসানের অসাধারণ অলরাউন্ড পারফম্যান্স আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দুর্দান্ত জয় এনে দিয়েছে বাংলাদেশকে। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।”

এতে বলা হয়, “ব্যাট হাতে সাকিবের ৫১ রানের ইনিংসের সুবাদে আফগানিস্তানকে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দিতে সক্ষম হয়। আর এই রান সাকিবকে আবারও চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ আসন এনে দেয়।”

“এরপর বল হাতে জ্বলে স্বমহিমায় উঠেন ৩২-বছর বয়সী সাকিব। তার ক্যারিয়ার সেরা ওডিআই বোলিং ফিগার (৫/২৯) ভেঙে চুরমার করে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ,” প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, “সাকিব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার, যিনি একই ম্যাচে ফিফটি হাঁকানোর পর ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং প্রথম এই কৃতিত্ব অর্জন করেন।”

প্রতিবেদনে বলা হয়, “বিশ্বকাপে এবার ১০টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান পঞ্চমে। যারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। তাছাড়া পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট বাংলাদেশের চেয়ে মাত্র ১ বেশি। তারা আজ মঙ্গলবার শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। আর গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com