শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

ইতিহাস গড়ে ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৫১১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে হ্যাটট্রিক ছিল ৩টি। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এতদিন পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পাননি কোনো কিউই বোলার। ট্রেন্ট বোল্টের হাত ধরে ঘুচল সেই আক্ষেপ।

শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ট্রেন্ট বোল্ট। ইনিংসের শেষ ওভারে এসে টানা তিন বলে তিনি ফিরিয়েছেন উসমান খাজা, মিচেল স্টার্ক আর জেসন বেহরেনডর্ফকে।

এটি চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। গত ২২ জুন আফগানিস্তানের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত যে ৪টি হ্যাটট্রিক হলো, তার মধ্যে ২টিরই মালিক বোল্ট। গত বছরেরই নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে হ্যাটট্রিক করেছিলেন বাঁহাতি এই পেসার।

নিউজিল্যান্ডের পক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করা বাকি দুজন হলেন ড্যানি মরিসন আর শেন বন্ড। মরিসন ১৯৯৪ সালে নেপিয়ারে ভারতের বিপক্ষে এবং বন্ড ২০০৭ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com