শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পাকিস্তানের জয়ে যেভাবে সহজ হলো বাংলাদেশের সেমির হিসাব!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৬৪৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : যে পাকিস্তানের হার চেয়েছিলো গোটা বাংলাদেশ সেই পাকিস্তানের জয়ে কিনা টাইগারদেরই সেমিফাইনাল সমীকরণ সহজ হয়ে গেলো! কি অবাক হচ্ছেন তাইনা? তাহলে চলুন একটু মিলিয়ে নেই-

লিডসে আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে ৮ ম্যাচ শেষে ৪ জয় ও এক ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে সরফরাজ বাহিনী।

পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানে অবস্থান করলেও পাকিস্তানের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে নেট রান রেট। চলতি বিশ্বকাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার পর পাকিস্তানের নেট রান রেটের অবস্থা সবচেয়ে করুণ। ৮ ম্যাচে চার জয়ে তাদের নেট রান রেট মাইনাস -০.৭৯২।

পাকিস্তানের এই জয়ে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ সহজ হয়েছে বাংলাদেশের জন্য। ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

কোনো অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ভারত ও নিউজিল্যান্ডের। বাকি থাকা ৪র্থ স্থানটির জন্য লড়ছে বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

৭ ম্যাচে ২ জয় ২ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে অবস্থান করা শ্রীলঙ্কার শেষ দুই ম্যাচ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই দুই ম্যাচ জিতলেও তাদের প্রার্থণা করতে হবে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানের বাকি ম্যাচগুলোর হারের জন্য।

৭ ম্যাচে তিন জয় ও ১ ড্রয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। টাইগারদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। যদি টাইগাররা এই দুই ম্যাচেই জয় তুলে নেয় তাহলে ইংল্যান্ড তাদের পরবর্তী দুই ম্যাচের যেকোনো একটি ম্যাচ হারলেই সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।

বাকি দুই ম্যাচে ইংলিশদের এক জয়ে রবীন লিগের ৯ ম্যাচ শেষে ৫ জয় নিয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। আর দুই জয়ে পয়েন্ট দাঁড়াবে ১২। তখন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা কোনো দলেরই আর সুযোগ থাকবে না সেমিফাইনালের।

সে হিসেবে টাইগারদের সেমির ১ নম্বর সমীকরণ হচ্ছে ইংল্যান্ডের যেকোনো ১ ম্যাচে হার ও বাংলাদেশের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়।

দ্বিতীয় সমীকরণ হচ্ছে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচেই হার ও বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়। যদি ইংলিশরা তাদের শেষ দুই ম্যাচেই ভরাডুবির মুখ দেখে তাহলে গ্রুপ পর্বের ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮। সেক্ষেত্রে বাংলাদেশ বাকি দুই ম্যাচের একটি জয়েই ৯ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকবে।

তবে সেই জয়টি অবশ্যই পাকিস্তানের বিপক্ষে হতে হবে। কারণ যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় লাভ করেও পাকিস্তানের বিপক্ষে হারের মুখ দেখে তখন ৯ ম্যাচ শেষে ৫ জয় ও এক ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টাইগারদের টপকে যাবে পাকিস্তান। তাই পাকিস্তানের জয়ে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি হয়ে গেছে অলিখিত সেমিফাইনাল!

বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে আগামী ম্যাচে হারে অন্যদিকে ইংল্যান্ডও তাদের শেষ দুই ম্যাচে ভরাডুবির মুখ দেখে তখন সেমির দৌড়ে টিকে রইবে কেবল বাংলাদেশ ও পাকিস্তান। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ই টাইগারদের নিয়ে যাবে সেমিফাইনালে।

কারণ ৯ ম্যাচ শেষে তখন দুই দলের সমান সংখ্যাক ৯ পয়েন্ট হলেও নেট রান রেটে বহু ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে যাবে টাইগাররা।

৭ ম্যাচ শেষে বাংলাদেশের বর্তমান নেট রান রেট হচ্ছে মাইনাস -০.১৩৩। যেখানে পাকিস্তানের নেট রান রাট মাইনাস -০.৭৩৩।

তাই বাংলাদেশ সমর্থকদের জন্য এ্খন একটাই প্রার্থনা! ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে যেকোনো একটিতে হার। অন্যদিকে বাংলাদেশের শেষ দুই ম্যাচে জয়। নতুবা ইংল্যান্ডের শেষ দুই ম্যাচেই দুটি হার ও বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com