বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

চলন্ত ট্রেনে ধূমপানে বাধা দেয়ায় কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখা। আজ বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত মৌলভিবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ্র ও শায়েস্তাগঞ্জ থানার এএসআই টুটুলের শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএমএর সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ আজিজুল হক পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রভাষক ডা. রাফিউল সিরাজ গত ২১ জুন সন্ধ্যার দিকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনের কাছে গেলে ট্রেনে ধূমপান করছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ। এ সময় ডা. রাফিউল সিরাজ ধূমপান না করার জন্য অনুরোধ করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তার সাথে থাকা পুলিশ দিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় গত ২৪ জুন হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com