শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

ব্রেট লিকে টপকে যাওয়ার অপেক্ষায় মোস্তাফিজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৫২২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপ থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ দল। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে আর মাত্র ২টি উইকেট শিকার করতে পারলেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার ব্রেট লিকে টপকে পাঁচে উঠে যাবেন মোস্তাফিজ। ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট শিকারের খুব কাছে অবস্থান করছেন মোস্তাফিজ।

এখন পর্যন্ত ৫৩টি ওয়ানডেতে ৯৮টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। অন্যদিকে ব্রেট লি এই মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৫৫টি ওয়ানডে ম্যাচ। এই তালিকায় সবার উপরে আছেন আফগান তারকা রশিদ খান। তিনি মাত্র ৪৪ ম্যাচ খেলেই ১০০ উইকেটের মালিক হন। তালিকায় দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এই মাইলফলক স্পর্শ করেছেন ৫২তম ওয়ানডেতে।

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক ৫৩ ওয়ানডে খেলে ১০০ উইকেট করে এই তালিকায় তৃতীয়স্থানে আছেন। নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড ৫৪টি ওয়ানডে খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com