শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

আরো একটি সেরার তালিকায় ওঠার অপেক্ষায় সাকিব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৫৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে ১৯ রান করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নেবেন সাকিব আল হাসান। এ পথে তিনি পেছনে ফেলবেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে। বিশ্বকাপে ২৮ ম্যাচ খেলা সাকিব ৪৫.০৮ গড়ে এক হাজার ৮২ রান করেছেন। তাঁর নামের পাশে আছে ২টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি। জয়াবর্ধনে ৪০ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.৪৮ গড়ে করেছেন ১ হাজার ১০০ রান। বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকের তালিকায় ১০ নম্বরে আছেন তিনি। সাকিব ১৯ রান করলেই ১১ নম্বরে নেমে যাবেন জয়াবর্ধনে।

বিশ্বকাপে সবেচেয় বেশি রানের মালিক ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। ৬টি বিশ্বকাপ খেলা লিটল মাস্টার ৪৫ ম্যাচে ৫৬.৯৫ গড়ে ২ হাজার ২৭৮ রান করেছেন। হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি। তালিকার দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৪৬ ম্যাচে ৫টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরিসহ ৪৫.৮৬ গড়ে এক হাজার ৭৪৩ রান করেছেন পন্টিং। তালিকায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা ও এবি ডি ভিলিয়ার্স। ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির মালিক সাঙ্গাকারা ৩৭ ম্যাচে ৫৬.৭৪ গড়ে এক হাজার ৫৩২ রান করেছেন। বিশ্বকাপে ৩৪ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ৪২.২৪ গড়ে এক হাজার ২২৫ রান করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স বিশ্বকাপে খেলেছেন ২৩ ম্যাচ। ৬৩.৫২ গড়ে তাঁর সংগ্রহ এক হাজার ২০৭ রান। হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com