শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

ধোনি এত ঘন ঘন ব্যাট পাল্টান কেন ?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৫৩৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

আজ ‘এসজি’ তো কাল ‘বিএএস’! কোনো কোম্পানির ব্যাট নিয়েই যেন সন্তুষ্ট হতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। এ বিশ্বকাপেই তিনটি ভিন্ন লোগোর ব্যাটে মাঠে নামতে দেখা গেছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। এর পেছনে রহস্য কী? এত ব্যাট পরিবর্তন করছেন কেন?

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা কী মনের মতো কাটাতে পারছেন ধোনি? উত্তরটা ধোনির কাছ থেকে না পাওয়া গেলেও সামান্য তো আন্দাজ করাই যায়। গেল ইংল্যান্ড ম্যাচেই ধোনির ধীর গতির ব্যাটিং নিয়ে হয়েছে কঠিন সমালোচনা। কেউ কেউ তো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন! এরপর বাংলাদেশের বিপক্ষেও ধোনির স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং দেখা যায়নি। ক্রিকেটের বাইরেও ধোনিকে নিয়ে সমালোচনা চলছে। কারণটা তার ব্যাট!

ইংল্যান্ড বিশ্বকাপেই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের লোগোর ব্যাটে খেলতে দেখা গেছে ভারতীয় এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। ধোনির কি এতই টাকার দরকার? এর উত্তরে সবাইকে একটু অবাক করেই দিয়েছেন ধোনির ম্যানেজার অরুণ পাণ্ডে।ধোনি নাকি প্রতিষ্ঠানগুলো থেকে কোনো প্রকার অর্থই নেন না, জানালেন পাণ্ডে, ‘ধোনি অনেক প্রতিষ্ঠানের অনেক ধরনের ব্যাট ব্যবহার করেন ঠিকই কিন্তু এর জন্য তিনি কোনো টাকা নেন না। তিনি আসলে এর মাধ্যমে সেসব প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানাতে চান। তাঁর ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এ প্রতিষ্ঠানগুলোই তাকে সাহায্য করেছিল।’ 

শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতেই নাকি ধোনি ঘন ঘন ব্যাট পাল্টান। ‘ধোনির মন অনেক বড়। তাঁর টাকার কোনো কমতি নেই, যথেষ্ট আছে। সে শুধু কৃতজ্ঞতা প্রকাশের জন্য ব্যাটগুলো ব্যবহার করেন। বিএএস ক্যারিয়ারের শুরু থেকে তাঁর সঙ্গে ছিল। এসজিও খুব উপকার করেছিল তাঁর’—বলেন ধোনির এ ম্যানেজার।

যেখানে ভারতীয় ক্রিকেটাররা প্রতিষ্ঠানগুলো থেকে বছরে চার থেকে পাঁচ কোটি রুপি নেন, সেখানে ধোনি কোনো অর্থই নেন না। ভারতীয় সাবেক এ অধিনায়ক সর্বশেষ চুক্তি করেছিলেন স্পার্টানের সঙ্গে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com