শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

বাংলাদেশের পরবর্তী ম্যাচের সূচি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৬১৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। চলতি মাসেই তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে তাঁরা। সিরিজটি এর আগে ডিসেম্বরে আয়োজন করার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় এগিয়ে নিয়ে আসা হয়েছে সেটি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজটি মাঠে গড়াবে আগামী অক্টোবরে। এরপর একই মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং দুটি টি টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজ দুটিও দেশের মাটিতে আয়োজিত হবে। নভেম্বর ভারতের মাটিতে দুটি টেস্ট এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে তামিম-সাকিবদের। ভারত সফর দিয়েই মূলত চলতি বছর শেষ করবে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচের সূচিঃ

১। জুলাই- শ্রীলঙ্কা সফরঃ তিনটি ওয়ানডে

২। অক্টোবর- অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরঃ তিনটি টি টুয়েন্টি

৩। অক্টোবর- আফগানিস্তানের বাংলাদেশ সফরঃ একটি টেস্ট ও দুটি টি টুয়েন্টি

৪।নভেম্বর- বাংলাদেশের ভারত সফরঃ দুটি টেস্ট ও তিনটি টি টুয়েন্টি

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com