বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬ মাস অতিবাহিত হয়ে গেলেও যুবলীগ কর্মী মনি হত্যাকান্ডে মূল আসামী গ্রেফতার হয়নি, প্রতিবাদে মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬০২ বার পড়া হয়েছে

শামছুল আলম শাহিন :
ছয় মাস অতিবাহিত হয়ে গেলেও কিশোরগঞ্জে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত যুবলীগকর্মী ইউসুফ মনি হত্যাকান্ডে জড়িত মূল হোতারা ধরা পড়েনি। এই ভয়ঙ্কর সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জবাসী। আজ ০৭ জুলাই রবিবার বেলা ১১ থেকে ১২ পর্যন্ত ’ঘন্টাব্যাপী কর্মসূচিতে শহরের শত শত শান্তিপ্রিয় মানুষ অংশ নেয়।
এতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন। শহরের আখড়া বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশয় না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মামলাটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গ্রহণ করে দ্রুত বিচারকাজ শেষ করার দাবি জানানো হয়। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পৌরসসভার মেয়র মাহমুদ পারভেজ, নাগরিক ফোরামের আহ্বায়ক এনায়েত করিম অমি, পৌরসভার কর্মকর্তা- কর্মচারি পরিষদের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাস্তান, পল্লব কর, মারিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ, বিন্নাটি ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল, কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও গণমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গত ২৫ জানুয়ারি রাতে শহরের ঈশাখাঁ সড়কে সন্ত্রাসীরা যুবলীগ কর্মী একেএম ইউসুফ মনিকে (৪৮) কুপিয়ে হত্যা করে। এ সময় তার ছোটভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন(৪৫) গুরুতরভাবে জখম হন। এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী আবিদা আক্তার শিখা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com