সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

এবার সজলের স্ত্রী মৌ!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৫১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: 

ছোট পর্দায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সজল। অন্যদিকে সাদিয়া ইসলাম মৌ দুজনেই পরিচিত মুখ। দুই প্রজন্মের এই দুই তারকা এর আগেও অভিনয় করেছেন একই নাটকে। তবে এবারই প্রথম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তারা।অঞ্জন আইচের ‘আয়নার গল্প’ নাটকে সজল ও মৌকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়।

এ প্রসঙ্গে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘এর আগেও সজল ও মৌ আমার নাটকে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। গতকাল থেকে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি ও তার আশপাশে শুটিং করছি। আরও দুদিন এখানে এর শুটিং করা হবে।’

জানা গেছে, ‘আয়নার গল্প’ নাটকে আরও অভিনয় করছেন আবুল হায়াত, সূচনা আজাদসহ অনেকে। মূলত এই চারজনকে নিয়েই নাটকের গল্পটি এগিয়েছে। একটা অভিশপ্ত আয়নাকে ঘিরে গড়ে উঠেছে এর প্রেক্ষাপট। রহস্যে ঘেরা এই আয়নাটিকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। আগামী ঈদে ‘আয়নার গল্প’ প্রচার হবে আরটিভিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com