শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

পার্লামেন্টারি বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের এমপিদের, তন্ময়ের টুইট

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের কাছে ৫ তারিখ লর্ডসে হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ মিশন। তবে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সংসদ সদস্যদের জন্য তা সবেমাত্র শুরু।

পাকিস্তানকে হারানোর পর উল্লাস প্রবাসীদের বুধবার ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৮টি দল। ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউ জিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

বুধবার নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করে বাংলাদেশের সংসদ সদস্যদের দলটি। শক্তিশালী পাকিস্তানকে ১৩ রানে হারায় বাংলাদেশ দল। লর্ডসে বাংলাদেশ জাতীয় দল কিছুদিন আগে হার মানলেও বাংলাদেশ সংসদ সদস্যদের দল পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে।

বাংলাদেশের পরবর্তী খেলা বৃহস্পতিবার অল স্টার একাদশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে । গ্রপ পর্বে প্রতি গ্রুপ থেকে ২টি দল সেমিফাইনালে যাবে। আগামী ১২ তারিখ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সংসদ সদস্যদের দলের বিজয়ে কয়েকটি ছবি দিয়ে টুইটারে পোস্ট করেন সংসদ সদস্য শেখ তন্ময়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com