শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবশেষে সাকিবকে পুরস্কৃত করল ক্রিকইনফো (ভিডিওসহ)

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

সকল বাংলাদেশী ও অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই ভেবেছিলেন এবারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার ট্রফিটা উঠবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে। কিন্তু সেই স্বপ্ন ভঙ করে দিয়ে দৃঢ় নেতৃত্ব আর দারুন ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরার পুরুষ্কার জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে সাকিবকেই বিশ্বকাপের প্লেয়ার অব দ্য সিরিজ ঘোষণা করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইউএসপিএন ক্রিকইনফো।

গতকাল তাদের অফিসিয়াল ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজে বিশ্বকাপের প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচনের একটি ভিডিও প্রকাশ করে ক্রিকইনফো। যেখানে ক্রীড়া বিশ্লেষক হিসেবে উপস্হিত ছিলেন কিউই সাবেক অধিনায়ক অলরাউন্ডার ডেনিয়েল ভেট্টরি। তিনি বিশ্বকাপে সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সের কারনে তাকে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচন করেন।

সাকিবকে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচনের পেছনে ব্যাট হাতে সাকিবের দারুস পারফরম্যান্স। ৭ টি ফিফটি প্লাস স্কোর যেখানে ২ টি শতক ও ৫ টি অর্ধশতকের কথা তুলে ধরা হয়। সব মিলিয়ে ৬০৬ রান নিয়ে সর্বোচ্চ ৮৬.৫৭ গড়ে রানের দিক থেকে সেরা তিনে ছিলেন সাকিব।

অন্যদিকে বল হাতেও দুুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। তার ৮ ম্যাচ বোলিংয়ে ১১ উইকেটের কথাও তুলে ধরা হয়। সেই সাথে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপ ১০ উইকেট ও ৬০০+ রানেে রেকর্ড গড়া সাকিবের সেই কীর্তি ও তুলে ধরেন তারা। সবের ভিত্তিতে সাকিবকেই টুর্নামেন্ট সেরা ঘোষণা করে ক্রিকইনফো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com