শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

ফাইনালের মঞ্চে ডেকে শচীনকে অপমান আইসিসির!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ১০৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটের অভিভাবক খ্যাত আইসিসি-র কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন রয়েছে। তারপরে আইসিসি এবার শচীন টেন্ডুলকারকে নিয়ে যে টুইট করেছ, তা নিয়েই উঠেছে বিতর্ক। ঘটনা একেবারে বিশ্বকাপের ফাইনালের মঞ্চের একটি ছবি নিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পরে এটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে।

পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচের সেরা ক্রিকেটার বেন স্টোকসকে পুরস্কার তুলে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
স্টোকস-শচীন সেই ছবি-ই আইসিসি নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখল, “সর্বকালের সেরা ক্রিকেটার এবং শচীন টেন্ডুলকার!” এর সঙ্গে চোখ বোজানো এক ইমোজি! এতেই চরম অসম্মানের ইঙ্গিত পেয়েছে ক্রিকেট বিশ্ব।

স্টোকস এবং শচীনের সঙ্গে তুলনা ইচ্ছাকৃতভাবেই তুলে ধরেছে আইসিসি- এমনটাই অভিযোগ করছেন ভারতীয় সমর্থকরা। কিংবদন্তি শচীন টেন্ডুলকাকে অসম্মান করার অভিপ্রায় নিয়েই তাঁদের এই টুইট এমনটাই বলছেন তাঁরা। মজার ছলেই হয়তো আইসিসি-র এই টুইট। কিন্তু তা সীমা লঙ্ঘন করেছে, দাবি ক্রিকেট ভক্তদের।

স্টোকস ভালো ক্রিকেটার। হয়তো এই প্রজন্মের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু তাঁর সঙ্গে কিনা শচীনের তুলনা! তা-ও আবার খোদ আইসিসি-র তরফ থেকে।

ম্যাচের সেরা স্টোকস। তবে সিংহাসনে আরোহনের দিনেই ইংরেজ তারকা অলরাউন্ডারকে অযাচিত বিতর্কের মুখে ফেলল আইসিসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com