শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

থাকার কথা ছিল জেলে, হয়ে গেলেন মহানায়ক!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় ইংলিশরা। ইংলিশদের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অলরাউন্ডার বেন স্টোকসের। পুরো আসরে ভালো খেলার পর ফাইনালেও বাজিমাত করেছেন তিনি।

ব্যাটিংয়ে তার সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলো তখন এক প্রান্ত আগলে রেখে ৯৮ বল থেকে খেলেন ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

এরপর সুপার ওভারেও তিন বল মোকাবেলা করে নেন ৮ রান। যে কারণে ম্যান অব দ্য ফাইনালও নির্বাচিত হয়েছেন স্টোকস।
অথচ, এই বিশ্বকাপ খেলারই কথা ছিল না স্টোকসের। এখন তার থাকার কথা ছিল জেলে কিংবা দলের বাইরে। সেই ব্যাড বয় স্টোকস এখন ইংল্যান্ডের নয়নের মণি।

কিছুদিন আগেও স্টোকস শিরোনামে আসতেন কোনো না কোনো অপকর্ম করে। খ্যাপাটে এই অলরাউন্ডার প্রায় নিয়মিতই প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে মাঠেই বিবাদে জড়িয়ে পড়তেন। এসবের ধারাবাহিকতায় স্টোকস বড় অন্যায় করে বসেন ২০১৭ সালে।

ওই বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারি করে পুলিশের হাতে ধরা পড়েন। সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত। জাতীয় দলে নিষিদ্ধ করা হয় তাকে। পেতে হয়েছে শাস্তি।

এসব কারণে ওই সময় মনে করা হয়েছিল, এই প্রতিভাবান অলরাউন্ডারের ক্যারিয়ারটাই বুঝি শেষ হয়ে গেল! মারামারির ঘটনা পরিক্রমার মাঝেই বিয়ে করেন স্টোকস।

এরপরেই তার জীবন যেন পাল্টে যায়। পাল্টে যায় আচরণ। যার ভেতরে এত প্রতিভা, সে কি হারিয়ে যেতে পারে? তাই আবারও দুর্দান্তভাবেই জাতীয় দলে ফিরে আসেন স্টোকস। মারামারির ঘটনার নিস্পত্তি না হলে হয়তো তাকে এখন জেলে থাকতে হতো। সেই স্টোক এখন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মহানায়ক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com