শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুভসূচনা বাংলাদেশর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৫৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

যুবাদের ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সোমবার (২২ জুলাই) উরচেস্টারে স্বাগতিক তরুণদের বাংলাদেশ ৬ উইকেটের ব্যবধানে হারায়।

টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান জড়ো করে। দুই ওপেনার ড্যান মাউসলে (২০) ও টম
ক্লার্ক (২৭) ভালো শুরু এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তাদের বিদায়ের পর খেই হারায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

তবে দলীয় ৮৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন লুইস গোল্ডসওর্থী ও ক্যাসে আলড্রিজ। সপ্তম উইকেটে দুজনে গড়েন ১২৭ রানের জুটি। শেষদিকে জুটি ভেঙে যায়
৫৮ রান করা আলড্রিজ বিদায় নিলে। তবে গোল্ডসওর্থীর ৬৯ রানের অপরাজিত ইনিংস দলকে এনে দেয় সম্মানজনক সংগ্রহ।

বাংলাদেশের পক্ষে পেসার তানজিম হাসান সাকিব চারটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ হারায় ওপেনার তানজিদ হাসানকে। মাহমুদুল হাসান জয় ও প্রান্তিক নওরোজ নাবিল
প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও দুজনই ফেরেন ইনিংস ছোট রেখেই, যথাক্রমে ৩৬ ও ১৪ রান করে। এরপর দলের হাল ধরেন তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন।

চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১১৪ রানের জুটি। ৬০ বলের মোকাবেলায় ৮টি চারে ৫৭ রান করা শাহাদাত বিদায় নেন জয়ের একটু আগে। তবে অধিনায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে জয়
নিশ্চিত করেই মাঠ ছাড়েন হৃদয়। তিনি অপরাজিত থাকেন ৮৬ বলে ৭০ রান করে, যে ইনিংসে ছিল ৪টি চার।

বাংলাদেশ জয় পায় ৭১ বল ও ৬ উইকেট হাতে রেখেই। ইংল্যান্ডের পক্ষে দুটি উইকেট শিকার করেন ক্যাসে আলড্রিজ।

ইংল্যান্ড দল : ২০০/৭ (৫০ ওভার)
গোল্ডসওর্থী ৬৯*, আলড্রিজ ৫৮, ক্লার্ক ২৭, মাউসলে ২০
তানজিম ১০-১-৪৯-৪, মৃত্যুঞ্জয় ১০-০-১৩১-১

বাংলাদেশ দল : (৩৮.১ ওভার)
হৃদয় ৭০*, শাহাদাত ৫৭, জয় ৩৬
আলড্রিজ ৩০/২, কিম্বার ৩১/১

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com