মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কুলিয়ারচর থেকে অপহৃত শিশু শিক্ষার্থী ভৈরবে উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৮৯৪ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে অপহৃত পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু শিক্ষার্থী তামিম কে ভৈরব রেলস্টেশন থেকে উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। শিশুটি কুলিয়ারচর উপজেলার বাজরা তারাকান্দি কামালিয়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র বলে জানা গেছে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে উদ্ধারের পর শিশুটিকে তার মা-বাবার কাছে হস্থান্তর করা হয়।

জানাযায়, প্রতিদিনের মতো আজ সোমবার সকালে শিশু শিক্ষার্থী তামিম বাড়ি থেকে বের হয়ে বাজরা তারাকান্দি এলাকায় অবস্থিত প্রত্যাশা আইডিয়াল স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে অপহরনকারি চক্রের সদস্যরা শিশুটিকে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে ভৈরব রেলওয়ে ষ্টেশনে নিয়ে এলে শিশুটির জ্ঞান ফিরে আসে। এসময় শিশুটি চিৎকার-চেচামেচি শুরু করলে ওই অপহরনকারী চক্র শিশুটিকে ষ্টেশনের প্লাটফর্মে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ শিশু তামিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, শিশুটি অপহৃত হয়নি । শিশুটি কুলিয়ারচর থেকে ট্রেনে করে ভৈরবে চলে আসে। আমরা ট্রেন থেকে তাকে উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্থান্তর করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com