রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত ৬ জনকে সাজা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৫৯৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে মাদক সেবনের অপরাধে ৬ জনকে তিন মাস করে সাজা প্রদান করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, ভৈরব পৌর শহরের লক্ষীপুর উত্তরহাটি এলাকার মৃত মোসলিম মিয়ার ছেলে আল-আমিন (৪০), চন্ডিবের গ্রামের মোঃ লিটন মিয়ার ছেরে রাব্বী মিয়া (২১), পঞ্চবটি গ্রামের মুত আব্দুর রহমানের ছেলে মোঃ মরতুজ আলী(৫০), একই এলাকার মৃত ওয়াহাব মিয়ার ছেলে মোঃ মোরশেদ মিয়া (২৫), মৃত হাজী গোলাপ মিয়ার ছেলে মমিনুল হক লিটন (৫২) ও মৃত ফুল মিয়ার ছেলে ইহাক মিয়া (৪৫)।

র‌্যাব জানায়, গত সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানিঅধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বেভৈরব রেলস্টেশন বালুর মাঠ ও পঞ্চবটি এলাকার জনৈক মিন্টু মিয়ার বাড়ী সংলগ্ন টিনের ঘরে অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে র‌্যঅব সদস্যরা। পরে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।

ভৈরবকে মাদকমুক্ত করার লক্ষে র‌্যাবের এসব মাদক বিরোধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভৈরব কোম্পানি অধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com