শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদর থানায় ৮ জন, কটিয়াদী থানায় ৩ জন, করিমগঞ্জ থানায় ২ জন, কুলিয়ারচর থানায় ১ জন, ভৈরব থানায় ১ জন, পাকুন্দিয়া থানায় ৫ জন, ইটনা থানায় ২ জন, হোসেনপুর থানায় ৩ জন, বাজিতপুর থানায় ১ জন, তাড়াইল থানায় ১ জন এবং নিকলী থানায় ২ জন।

পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতীলীগের নেতাকর্মী রয়েছেন।

গ্রেপ্তার কৃতরা হলেন, মোঃ শাহজাহান, আচমিতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক; তালাউদ্দিন কিবরিয়া, কটিয়াদী পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক; মোঃ আফাজ উদ্দিন, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহসভাপতি; মোঃ জামাল, গুনধর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক; মেসকাতুনুর নিলয়, গুনধর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি; সোহানুর রহমান শাওন, উসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক; মজিবুর রহমান, ভৈরব উপজেলা তাঁতীলীগের সভাপতি; ফরিদ মিয়া, আওয়ামী লীগের সক্রিয় সদস্য; মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সক্রিয় সদস্য; স্বপন, আওয়ামী লীগের সক্রিয় সদস্য; মোঃ আবিদুর রহমান বাবুল, যশোদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি; মোঃ সোহান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সদস্য; মোঃ ইমরান, আওয়ামী লীগের সমর্থনকারী; মোঃ জাহিদুল হক রিজভী, চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য; সৈকত মিয়া, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক; লিখন চন্দ বিশ্বাস, নারান্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য; শফিক, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক; ফরিদ মিয়া, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক; মোঃ আমানউল্লাহ খান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী; মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা; অজিতরঞ্জন দাস, বাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক; মোঃ শহিদুল্লাহ, বাদলা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক; মোঃ জুলফিকার, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক; বদরুল আলম, সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মোঃ বিল্লাল, আড়াইবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক; মোঃ আঃ হায়ান, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক; জাহাঙ্গীর, আওয়ামী লীগের সক্রিয় সদস্য; মোঃ জালাল উদ্দিন, দামপাড়া (কামালপুর) ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মোঃ আওলাদ হোসেন, নানশ্রী (বাগুয়াখালী) ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com