শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

দীর্ঘ সাত বছর পর প্রিয়জনদের কাছে দেশে ফেরার স্বপ্ন নিয়ে সৌদি আরবের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তরুণ প্রবাসী আলিফ আহমেদ চন্দন (২৪)। কিন্তু দেশে ফেরার সেই স্বপ্ন আর পূরণ হলো না। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত আলিফ আহমেদ চন্দন পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরুরা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। গতকাল সৌদি আরবের একটি বিমানবন্দরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন বলে জানিয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছিলেন আলিফ। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেশে ফেরার প্রস্তুতি নেন তিনি। নির্ধারিত ফ্লাইট ধরতে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারের কাছে এ দুর্ঘটনার খবর যেন বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে আসে। আলিফের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্বজনরা জানান, দীর্ঘ সাত বছর পর আলিফের দেশে ফেরার খবরে পরিবারে ছিল আনন্দের প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় গভীর শোক ও বেদনায়।

নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com