মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জীবনের কঠিন সময়গুলো পার করবেন যেভাবে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৫৬০ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

জীবনের অর্থই হচ্ছে একটি যাত্রা। যে যাত্রাপথে আপনার সাথে হাজার মানুষের দেখা হবে, কথা হবে, আপনার সাথে বন্ধুত্ব হবে আবার তা চোখের পলকে ভেঙেও যাবে। জীবনের এই সময়ের সবটুকু পথই সুন্দরভাবে কাটবে তা কিন্তু নয়। কারণ আপনি খারাপ সময়ের দেখা না পেলে সুখের মূল্য বুঝবেন না। তেমনি জীবন পথে অতিবাহিত হওয়া কঠিন সময় আপনার সংস্পর্শে না এলেও আপনি ভেতর থেকে কতটা আত্মবিশ্বাসী আর নিজের প্রতি আস্থা রাখতে পারেন তাও বুঝে উঠতে পারবেন না। কঠিন সময় কখন আসবে তা যেমন কেউ জানেনা তেমনি সেই সময়ে কী করতে হবে তা নিয়েও অনেকে অনেক কিছু ভাবেন। কেউ ভাবেন এই সময় আর শেষ হবার না।

নিজের প্রতি নিজের এই কম আত্মবিশ্বাস আপনার জেতা বাজিটাও মাঝে মাঝে হারিয়ে দেয়। তাই জীবনের এই বহমান ধারার মাঝে যখনি কঠিন সময় আসবে তখনি নিজের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠুন। আর বলুন যে খারাপ সময় যেমন যাচ্ছে তেমনি ভালো সময় খুব সহজেই আসবে। জীবনের চরম মুহূর্ততেও ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত দিয়ে এই কঠিন সময়গুলো পার করা যায়।

সব সময় একইরকম থাকবে না। এটি হওয়া উচিৎ আপনার এই কঠিন সময়ে চলার মূল মন্ত্র। এই ছোট একটি কথা আপনাকে নানাভাবে কঠিন সময়ে টিকিয়ে রাখতে সাহায্য করবে। পরিবর্তনকে ভয় পাবেন না। তাকে আপনার জীবনে আসতে দিন। কারণ এই পরিবর্তনই কেবল আপনাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারে। সময়ের পরিবর্তন কেবল বাহ্যিক পরিবর্তন আনে না পাশাপাশি আনে মনে, চিন্তাশক্তিতে আর দৃষ্টি ভঙ্গিতেও। যা আপনাকে জীবনের কঠিন সময়েও ভালো কিছুর জন্য তৈরি করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com