মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পারমাণবিক যুদ্ধের আশংকা করছেন জাতিসংঘ মহাসচিব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৪৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার লাগাম ছিঁড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গুতেরেস এ মন্তব্য করেন।

গত শুক্রবার তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, আইএনএফ ছিল একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা ইউরোপে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি শীতল যুদ্ধের অবসান ঘটিয়েছিল। গুতেরেস বলেন, আগামীকাল যখন এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তখন বিশ্বে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়ে রাখার মূল্যবান লাগামটিও ছিঁড়ে যাবে। এর ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরমাণু অস্ত্রের হামলার হুমকি বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নিজের আগের অভিযোগের পুনরাবৃত্তি করে আইএনএফ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে বের করে নেয়ার ঘোষণা দেন। পম্পেও টুইট করে এ ঘোষণা জানানোর পরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে বলেছে, এ চুক্তি বাতিল হয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই এককভাবে দায়ী থাকবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মধ্যে যে স্নায়ুযুদ্ধ লাগে সেটার সমাপ্তি টানতে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৯৮৭ সালে ঐতিহাসিক আইএনএফ চুক্তি হয়েছিল। চুক্তিতে ইউরোপে পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা থেকে বিরত থাকতে সম্মত হয়েছিল দুই পক্ষ। কিন্তু চুক্তিটি বাতিল হয়ে যাওয়ার পর এখন গণবিধ্বংসী অস্ত্র প্রতিযোগিতা আবার ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সূত্র : পার্সটুডে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com