শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি

নতুন ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করল আইসিসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৫৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষ হতেই হালনাগাদ করা হলো আইসিসি ওয়ানডে র‍্যাংকিং। সেই র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বিশ্বকাপে ভালো করা ক্রিকেটারদের। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

চলতি মাসের প্রথম সপ্তাহে হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে সাকিব দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকসের চেয়ে ৯০ পয়েন্টে এগিয়ে ছিলেন। ইংল্যান্ডে বিশ্বকাপ জিতিয়ে স্টোকস সেই
ব্যবধান কমিয়ে এনেছেন ৮৭-তে। সাকিবের পয়েন্ট এখনো যথারীতি ৪০৬। ৩১৬ থেকে বেড়ে স্টোকসের পয়েন্ট এখন ৩১৯।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানও রয়েছে অপরিবর্তিত। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন বিরাট কোহলি। বিশ্বকাপের সর্বোচ্চ রান
সংগ্রাহক রোহিত শর্মা।

ঠিক তার পরের স্থানে। পাকিস্তানের বাবর আজম তৃতীয় এবং দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি ও নিউ জিল্যান্ডের রস টেলর আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে আরও আছেন (ষষ্ঠ স্থান থেকে ক্রমানুযায়ী) কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জো রুট, কুইন্টন ডি কক ও জেসন রয়।

বোলারদের র‍্যাংকিংয়েও শীর্ষস্থানে দখল ভারতের। শীর্ষে জাসপ্রিত বুমরাহ, যদিও শীর্ষ দশে নেই আর কোনো ভারতীয়। ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাদা, প্যাট কামিন্স ও
ইমরান তাহির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। শীর্ষ দশে আরও আছেন (ষষ্ঠ স্থান থেকে ক্রমানুযায়ী) মুজিব উর রহমান, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, রশিদ খান ও ম্যাট হেনরি।

দেখে নিন তিন বিভাগের সেরা ৫ ক্রিকেটারের তালিকা


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com