শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ফর্ম ফিরে পেতে বিশ্রাম চাইলেন তামিম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : 

অবশেষে সাকিবের পরামর্শ আমলে নিলেন বিশ্বকাপ থেকে লংকা সিরিজ পর্যন্ত ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া তামিম ইকবাল।

আগামী অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ১ ম্যাচ সিরিজের টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট চলাকালে বিশ্রাম চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন তামিম। তবে তাকে ছুটি দেওয়া হচ্ছে কী না তা জানা যাবে ঈদুল আজহার পরে।

শনিবার (১০ আগস্ট) বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, ‘তামিমের এই সংক্রান্ত একটা চিঠি আমরা পেয়েছি। তবে এখনও তার বিশ্রামের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঈদ শেষে আমরা বৈঠকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

বিশ্বকাপে ৬ ইনিংসে ১৫৪ রানে সমালোচনায় জর্জরিত বাঁ হাতি ওপেনার তামিম বিশ্বকাপ পরবর্তী শ্রীলংকা সফরে আরও বড় ব্যর্থ হয়েছেন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন সর্বসাকূল্যে ২১ রান।

ফর্মের এমন যাচ্ছেতাই অবস্থা কাটিয়ে প্রবল বিক্রমে ফিরতে তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন তারই সতীর্থ সাকিব আল হাসান।

সে কারণেই হয়ত ফর্ম ফিরে পেতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ১ ম্যাচের টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিতে বিসিবিকে চিঠি দিয়েছেন তামিম।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com