শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

আসছে নতুন ক্রিকেট বল; পেটে থাকবে মাইক্রোচিপ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫১১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটের আধুনিকায়নের পাশাপাশি এর সরঞ্জামাদি নিয়ে গবেষণাও চলছে সমানতালে। যেমন স্মার্ট ক্রিকেট বল। যা দেখতে আর পাঁচটা ক্রিকেট বলের মতোই। কিন্তু খুললেই চমকে উঠতে হবে। সেই বলের পেটে থাকবে মাইক্রোচিপ। প্রযুক্তিগত দিক থেকে ক্রিকেটে কিছু না কিছু পরিবর্তন আসছে। ব্যাট থেকে শুরু করে জার্সি! ক্যামেরা থেকে শুরু করে স্কোরবোর্ড! সবেতেই এখন আধুনিকতার ছাপ স্পষ্ট। এবার ক্রিকেট বলেও আসছে বৈপ্লবিক পরিবর্তন।

সাদা ও লাল বলের পরে এসেছে গোলাপী বল। এবার অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা কুকাবুরা এবার বাজারে আনছে পেটে মাইক্রোচিপ যুক্ত নতুন ক্রিকেট বল। পরের মরশুমে বিগ ব্যাশের ম্যাচে এই বলে খেলা হতে পারে। অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও এই বল আনার পরিকল্পনা করছে সংস্থাটি। আপাতত পেটে মাইক্রোচিপ লাগানো এই বল নিয়ে পরীক্ষা চলছে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা প্রায় শেষ। এবার মাঠে এই বল আনার অপেক্ষা! কিন্তু এই বল কী কাজ করবে?

কুকাবুরা জানিয়েছে, গতির বেশ কিছু পরিসংখ্যান দেবে এই বল। বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি, এই সমস্ত তথ্য পাওয়া যাবে। ডিআরএসের ক্ষেত্রে আম্পায়ারদের নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই বল। এছাড়া এলবিডব্লিউ, সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও এই বল সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে।

জানা গেছে, বিশ্বের একাধিক টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও সংস্থার পক্ষ থেকে কথা বলা হয়েছে। তবে সবার আগে বিগ ব্যাশে এই বল দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যেভাবেই এই বল ক্রিকেট আসুক না কেন, তা সত্যিই বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারবে কিনা সেটা বাস্তবক্ষেত্রে পরীক্ষার পরেই প্রমাণ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com