শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

শেখ হাসিনা স্টেডিয়াম ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিসিবি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫৭৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : 

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ইতোমধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সর্বোচ্চ এই ক্রীড়া সংস্থার পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন এই স্টেডিয়ামটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন তারা। স্টেডিয়াম তৈরির পর আগামী ১৫-২০ বছর যেন আর কোনো নতুনত্বের প্রয়োজন না হয় সেভাবেই পরিকল্পনা করছেন তারা।

দেশের সর্বববৃহৎ এ স্টেডিয়ামে থাকবে ফিজিও থেরাপি সুবিধা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা। এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘আমরা অন্যান্য সুযোগ সুবিধা যেমন ফিজিও থেরাপি ফ্যাসিলিটি, পানি নিষ্কাশন ফ্যাসিলিটি। তো এটা যখন আমরা করব আমরা এমনভাবে করব যেন আগামী ১৫-২০ বছর আমাদের নতুনত্বের কিছু দরকার না হয়।’

পূর্বাচল স্টেডিয়ামের মূল মাঠের সঙ্গে একটি পূর্ণাঙ্গ একাডেমী মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বিসিবির। অনেক সময়ই অনুশীলন উইকেটের ইনজুরিতে পড়েন ক্রিকেটাররা। এই কথা ভেবেই একাডেমীতে মাঠ তৈরি করতে চান তারা। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘অনুশীলন উইকেটে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে যদি সেটা প্লেইং এরিয়ার মধ্যে থাকে। তাই আমাদের এই স্টেডিয়ামে একটা পূর্ণাঙ্গ একাডেমী মাঠ থাকবে। তাই দুটো পরিপূর্ণ মাঠ থাকছে। দুই মাঠ মিলিয়ে অনুশীলন করার জন্য পর্যাপ্ত উইকেট থাকছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com