শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

গৌরিপুরে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে-ছেলেসহ নিহত ৪

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৬২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা, মেয়ে ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতরা হচ্ছেন- রফিকুজ্জামান, তার ছেলে নাদিম, মেয়ে রনক ও অপরজনের পরিচয় জানা যায়নি।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বাস ও প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। উপজেলার রামগোপালপুর এলাকায় পৌঁছালে বাসটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ জন ও হাসাপাতালে ৩ জন মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আহতাবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com