শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বলের আঘাতে এবার প্রাণ গেলো আম্পায়ারের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

বলের আঘাতের কারণে এবার মারা গেলেন একজন ক্রিকেট আম্পায়ারের। এক মাস হাসপাতালে লড়াই করে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার রমন লাম্বা ও ফিলিপ হিউজের মৃত্যু ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল।

১৩ জুলাই অপেশাদার এক ক্রিকেট ম্যাচ পরিচালনা করছিলেন জন উইলিয়ামস। সব কিছু ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সব গড়বড় হয়ে যায়। বল এসে লাগে ৮০ বছরের এ আম্পায়ারের মাথায়।

পেমব্রোকশায়ারের হানডেল্টনের উইলিয়ামসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসে। সেখানে কৃত্রিমভাবে তাকে পাঠানো হয় কোমায়।

১ আগস্ট তাকে স্থানান্তর করা হয় হাভারফোর্ডওয়েস্টের উইথিবুশ হাসপাতালে। এর দুই সপ্তাহ পর উইলিয়ামস মারা যান।

হানডেল্টন ক্রিকেট ক্লাবের সেক্রেটারি উইলিয়ামস পেমব্রোকশায়ার কাউন্টির দ্বিতীয় বিভাগে পেমব্রোক ও নারবেথের মধ্যকার ম্যাচে আম্পায়ারিং করছিলেন। সে ম্যাচের মাঝেই হঠাৎ বল এসে আঘাত করে তার মাথায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com