সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নেট দুনিয়ায় ভাইরাল বাকের ভাই, বদি ও মজনুর ছবি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ১০২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : 

কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’-এর কথা মনে আছে নিশ্চয়ই। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও বরকত উল্লাহর প্রযোজনায় নাটকটি প্রচার হয় ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে। সেই থেকে এখন পর্যন্ত নাটকের প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে দাগ কেটে আছে। বিশেষ করে মানুষের মুখে মুখে এখনও ঘুরে ফেরে বাকের ভাই, বদি ও মজনুর নাম।

এবারের ঈদে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ নাটক স্মরণে বিশেষ আলাপন ‘এখানে সবাই আছে’ শিরোনামে একটি আড্ডাবিষয়ক অনুষ্ঠান প্রচার হয়। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় এর উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন। অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে বিটিভিতে এক হয়েছিলেন ‘কোথাও কেউ নেই’ নাটকের বেশ কজন অভিনয় শিল্পী।

শুটিংয়ে এক ফাঁকে ক্যামেরাবন্দি হন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর (বাকের ভাই), আবদুল কাদের (বদি) ও লুৎফর রহমান জর্জ (মজনু)। এই সময়ের ছবির সঙ্গে জুড়ে দেওয়া ‘কোথাও কেউ নেই’ নাটকের একটি ছবি এখন ফেসবুক দুনিয়ায় ভাইরাল, যা প্রশংসিত হয়েছে সকল ভক্ত-দর্শকমহলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com