শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের ভৈরবে ৪ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে ঐতিহাসিক মুজিব সমাবেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৮৫৫ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

১৫ আগস্টের স্মরণে ও মুজিব বর্ষ ২০২০ কে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম, নৈতিকতা ও মানবীয় আদর্শকে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের ভৈরবে মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘‘জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব’’ এ প্রত্যয় নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ জেলা অফিসের সহযোগিতায় আজ সোমবার এই মুজিব সমাবেশের আয়োজন করা হয়।

বাঙালী জাতির সঠিক ইতিহাস,স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং আগামী প্রজন্ম যেন বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযোদ্ধের চেতনা বুকে ধারন করে দেশ সেবায় নিজেদের আতœ নিয়োগ করে সেজন্য মুজিব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে উপজেলার ১শ ২০টি প্রাথমিক,মাধ্যমিক ও মহাবিদ্যালয়ের ৪ হাজার কোমলমতি শিক্ষার্থী এই মুজিব সমাবেশে অংশ নেয় । সমাবেশে জাতীয় পতাকা হাতে নিয়ে ৪হাজার শির্ক্ষার্থীর অংশগ্রহনে প্রানবন্ত হয়ে উঠে পুরো স্টেডিয়াম । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিনের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান প্রমূখ।
পরে স্থানীয় ভৈরব কে বি পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশনা করেন। জাতীয় সংগীত পরিবেশনার পর মহান মুক্তিযোদ্ধে নিহত এবং ২১শে আগষ্টে নিহত শহীদ আইভি রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান স্মরণে ১ মিনিট দাড়িয়েঁ নিরবতা পালন করা হয় ।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ,কবিতা আবৃত্তি,দেশাত্ববোধক গান পুরো গ্যালারি মাতিয়ে তোলে । বঙ্গ-বন্ধুর ৭ই মার্চের ভাষণে হাজী জনাব আলী সঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফসা বিনতে রশিদ এবং ভৈরব সরকারি কে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তুলন আহমেদ বিজয়ী হন । শেষে উপজেলা পরিষদ চত্বরে ‘‘চেতনায় মুজিব’’ নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান,ভৈরব পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ,পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমূখ ।

শিক্ষার্থীরা জানান,মজিব সমাবেশে অংশ নিয়ে শেখ মুজিব ,মুক্তিযোদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে তারা অনেক কিছু জেনেছেন ও শিখেছেন এবং তাদের অনেক ভাল লেগেছে । তারা মুজিব আদর্শকে বুেেক লালন করে দেশ সেবায় আতœনিয়োগ করবে ।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন জানান,মুক্তিযোদ্ধের চেতনায় উদ্ধদ্দ হয়ে শিক্ষার্থীদের মাঝে মুজিব আদর্শ ছড়িয়ে দেওয়ায় অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য ।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, শোতের মাস আগষ্টে মুজিব সমাবেশ করত পেওে আমরা আনন্দিত । ভবিষ্যতে আগামী ২০২০ সালে আমরা পুনরায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মুজিব সমাশে করার আশা প্রকাশ করেন ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী বলেন, ভবিষ্যতে ২০২০ সালে বঙ্গ-বন্ধুর শত তম জন্মবার্ষিকী যাতে পুরো জেলায় লক্ষাধিক মুজিব নিয়ে সমাবেশ করা যায় সেলক্ষ্য আমরা কাজ করে যাবো ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com