রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে গুরুই গণহত্যা দিবস পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের নিকলীর আলোচিত গুরুই গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ শুক্রবার বেলা ১২টার দিকে মুক্তিযোদ্ধা বসু স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্থানীয় জয়বাংলা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা লাল মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বরের আজকের এই দিনে পাকবাহিনী ও তাদের দোসর দেশীয় রাজাকাররা গুরুই গ্রামে হামলা চালিয়ে নারী-পুরুষসহ ২৬ জন মুক্তিকামী মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। তারা শহীদদের স্মৃতি রক্ষার্থে গুরুই গ্রামে স্মৃতিসৌধ নির্মাণের জোর দাবি জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com