বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শোলাকিয়া ঈদগাহে মসজিদ ও কালচারাল সেন্টার কাদের নির্দেশে করা হচ্ছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সারা বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতির জায়গা শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতি বছর ঈদের সময় এলেই সব ধরণের মিডিয়া ও মুসল্লিদের বাড়তি আগ্রহ থাকে এই ময়দানকে ঘিরে। এশিয়া মহাদেশে সবচেয়ে বড় ঈদের জামায়াতের সুখ্যাতিও রয়েছে এ মাঠের। আর এই মাঠকেই নাকি ছোট করে মাঠের ভিতর ইসলামিক কমপ্লেক্স তৈরী করা হচ্ছে। এর বিপরীতে বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিশোরগঞ্জবাসী এখানে মসজিদ নির্মাণ না করার জন্য বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছে।

আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বিষয় নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন শোলাকিয়ার ঐতিহ্যের ওপর আঘাত হলে, কিশোরগঞ্জবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হবে। কাউকে এ ঐতিহ্য নষ্ট করতে দেওয়া হবে না।

সভায় বক্তারা আরও বলেন, কোন সভায় কাদের সিদ্ধান্তে মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের জন্য শোলাকিয়া ঈদগাহকে নির্বাচন করা হয়েছে, সে বিষয়টি কিশোরগঞ্জের -১ আসনের সংসদ সদস্যকে অবহিত করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান। মসজিদ ও কালচারাল সেন্টার নির্মাণের জন্য সরকারি বিধান মতে খাস জমি অথবা ৪০ শতাংশ জমি অধিগ্রহণের বাইরে অন্য কোন সুযোগ আছে কি না সে প্রশ্ন রাখেন বক্তারা।

শোলাকিয়ার ঐতিহ্য রক্ষায় আন্দোলনকারীদেরকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নাম ব্যবহার করে হুমকি ধমকি থেকে বিরত থাকার জন্যও জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়।

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মিয়া, প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠান, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, সাংস্কৃতিক কর্মী এটিএম মোস্তাফা, বিএনপি নেতা ইসরাইল মিয়া, সিপিবি নেতা অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আলী জামী, সাংবাদিক মোস্তফা কামাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা ফিরোজ উদ্দিন ভূইয়া, প্রকৌশলী মাহবুবুর রহমান, আশরাফুল ইসলাম, আবু তাহের প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন নাগরিক অধিকার সংরক্ষণ মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবীর। সভায় শোলাকিয়া ঈদগাহের মোতওয়াল্লী দেওয়ান ফাত্তাহ দাদ খান উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন।

সভায় বক্তারা শোলাকিয়া ঈদগাহের পাশের গরুর হাট অন্যত্র সরিয়ে অথবা শহরের অন্য কোন জায়গায় মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com