সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারতের খেলা দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৫৫২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিন আগামী ২২ নভেম্বর খেলা শুরুর সময় কলকাতার ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। সৌরভ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঠে উপস্থিত থাকতে পারেন।

২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট হয়েছিল ভারতের সঙ্গে ঢাকায়। বাংলাদেশের প্রথম টেস্টে অংশ নেওয়া দুই দলের সদস্যদের ঐ দিন সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয় আর ভারতের সৌরভ গাঙ্গুলি। ইডেনেই প্রথম দিনের খেলার শেষে হবে এই অনুষ্ঠান।

সৌরভ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে সম্মতি পেয়েছি। ২১ নভেম্বর রাতে উনি কলকাতায় আসবেন। কোনো কারণে ভিভিআইপিরা সকালে উপস্থিত হতে না পারলে বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম পূর্ণাঙ্গ ভারত সফর শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে প্রথম ভারত সফরে তারা শুধু হায়দরাবাদে একটি টেস্ট ম্যাচ খেলেছিল। কেন সেই ম্যাচ বাঙালির আর এক শহর কলকাতার আইকনিক ইডেন গার্ডেনে করা হলো না, তখন তা নিয়ে বুদ্ধিজীবী মহলে উঠেছিল নানা প্রশ্নও।

সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়ে এবার বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়। আর সেই টেস্টকে আলাদা মাত্রা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই ম্যাচে উপস্থিত থাকছেন।

তাত্পর্যপূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর এ সিদ্ধান্তের কথা সিএবিকে জানাল এমন এক দিনে, যখন সাকিব আল হাসানসহ বাংলাদেশের তারকা ক্রিকেটাররা অনেকেই বাড়তি বেতন ও অন্যান্য দাবিতে ধর্মঘটে নামার হুমকি দিয়েছেন। তাদের এই ধর্মঘট ডাকার ফলে বাংলাদেশের আসন্ন ভারত সফর ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু শেখ হাসিনার কার্যালয় যে এ সফরকে ঘিরে কোনো আশঙ্কার ছায়া দেখছে না, তা প্রধানমন্ত্রীর কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।

এ মাসের শুরুর দিকেই চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতা টেস্টে যাওয়ার সুবাদে মাত্র দেড় মাসের মধ্যেই আবার ভারত সফরে যাচ্ছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com