রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

জাককানইবি’তে দুটি থিয়েটার ল্যাবরেটরির উদ্বোধন

রেজাউল করিম শাওন, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৬৬১ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের দুটি থিয়েটার ল্যাবরেটরি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
দুই/তিন বছর আগে থেকেই উক্ত বিভাগের রুম দুটির এসি নষ্ট, উইপোকা খেয়ে ফেলেছিল প্লাস্টার, দেয়াল স্যাতসেতে হয়ে ক্লাস করার অনুপযোগী হয়ে যায়। তবুও চলছিল একাডেমিক ক্লাস, নাটকের মহড়া, প্রদর্শনী ও পরীক্ষা। উপাচার্য ২০১৮ সালে গ্রীষ্মকালে নাটক দেখতে এসে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কষ্ট ও অসুস্থ পরিবেশে চলমান একাডেমিক কার্যক্রম দেখে তৎক্ষণাৎ রুমদুটি সংস্কার করার জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। পরবর্তীতে যথাথথ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত ল্যবরেটরি দুটি সংস্কার করে এসি সংযোজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব সোহেল রানা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী মোঃ জোবায়ের হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভূঁইয়া ইলা। উপস্থিত সকলে উপাচার্যের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়ন কাজ হচ্ছে এটিই তার একটি প্রমাণ। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে অপপ্রচার না করে বরং প্রকৃত সত্য তুলে ধরে, বিশ্ববিদ্যালয়কে প্রকৃতভাবে ভালোবাসেন।
সভাপতি ইসমতআরা ভূঁইয়া ইলা উপাচার্য বলেন, মহোদয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তর বিশেষত ইঞ্জিনিয়ারিং, অর্থ ও হিসাব দপ্তরকে বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আমরা উপাচার্য মহোদয়ের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছি তাই আমাদের শিক্ষার্থী তার সুফল ভোগ করতে পারছে। এ অর্জন শুধু বিভাগ কিংবা উপাচার্য মহোদয়ের একার নয়, এটি বিশ্ববিদ্যালয়েরই একটি অর্জন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীগণ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভাগের পরিবেশনায় সন্ধ্যা ৬.৩০ মি. মঞ্চস্থ হয় নাটক মুদ্রারাক্ষস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com