শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

এবার স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দুই ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬১০ বার পড়া হয়েছে

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে এবার উত্তাল ভারতীয় ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা সাবেক দুই ক্রিকেটার এম গৌতম এবং আবরার কাজীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ধরা পড়তে পারেন আরও কয়েকজন বড় ক্রিকেটার।

গৌতম এবং আবরার বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম না হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে তাদের ‘অভিজ্ঞ’ হিসেবে বিবেচনা করা হয়। এই দুইজন কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) বড় অঙ্কের টাকার বিনিময়ে ফিক্সিং করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুই ক্রিকেটারের গ্রেফতারের খবর দেয় সেন্ট্রাল ক্রাইম ব্র্যাঞ্চ অব বেঙ্গালুরু। চলতি বছরের ফাইনাল ম্যাচে তাদের ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে তারা। এ জন্য জুয়াড়িদের কাছ থেকে দুজন প্রায় ২৪ লাখ করে টাকা নেন।

ভারতে আইপিএল জনপ্রিয় হওয়ার পর ২০০৯ সালে কেপিএল শুরু হয়। গত কয়েক সপ্তাহে এই প্রতিযোগিতায় অংশ নেয়া বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগের কথা শোনা গেছে। কেএল রাহুল, মায়ানক আগারওয়াল এবং মনিষ পাণ্ডের মতো ক্রিকেটাররা বিভিন্ন সময়ে এখানে খেলেছেন।

৩৩ বছর বয়সী গৌতম ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন ১৩টি ম্যাচ। এই সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লির হয়ে মাঠে নামেন।

৩০ বছর বয়সী আবরার কাজী বাঁহাতি স্পিনিং অল-রাউন্ডার। ২০১১ সালে তিনি র‌য়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু দলে ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com