শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

৯ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় টাইগার বাহিনী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৫৩৮ বার পড়া হয়েছে

বড় জুটি গড়ার স্বপ্নই দেখাচ্ছিল মুমিনুল হক ও মুশফিক রহিমের ব্যাটিং। কিন্তু সেটা বড় আর হলো কই? আটকে গেল মাঝারি মানে। জুটিটা হলো ৬৮ রানের। মুমিনুল ফিরে এলেন ব্যক্তিগত ৩৭ রান করে।

৩ উইকেটে ৬৩ রান তুলে বাংলাদেশ লাঞ্চে যায়। লাঞ্চ বিরতির পর সৌভাগ্যরেখা বাংলাদেশের পক্ষে হয়েই কথা বলে। লাঞ্চের পরের ওভারেই মুশফিক রহিম ক্যাচ দিয়েছিলেন। কিন্তু স্লিপে সেই ক্যাচে হাত লাগিয়েও মাটিতে ফেলে দিলেন অজিঙ্কা রাহানে।

মুমিনুলের সঙ্গে তার ৬৮ রানের জুটি ভাঙ্গার পরে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে মাহমুদউল্লাহর ইনিংস শেষ ১০ রানে। দ্বিতীয় সেশনে ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে বেশ সঙ্কটেই ছিল বাংলাদেশের ইনিংস।

আউট হওয়ার আগে ৭ রানে মাহমুদউল্লাহ একবার জীবনও পেয়েছিলেন। অশ্বিনের বলে স্লিপে রাহানে আগের ভঙ্গিতেই এই ক্যাচ ফেলে দিয়েছিলেন! তবে ফিরে পাওয়া জীবন নিয়েও বেশিক্ষণ টিকতে পারলেন না মাহমুদউল্লাহ। অশ্বিনের সোজাসুজি বলে সুইপ শট আত্মহত্যা করে বসলেন তিনি।

কয়েকবার জীবন ফিরে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন মুশফিকও। চায়ের বিরতির ঠিক দুই বল আগে ৪৩ রান করে ফিরতে হলো তাকেও। মুশফিক আউট হবার পর মিরাজ ক্রিজে নামলে সেও প্রথম বলেই ফিরে যায় সাজঘরে। ভারতীয় পেসার মোহাম্মাদ শামি, পর পর ২ বলে দুটি উইকেট নিয়ে বড় একটি খাঁদে ফেলে দিলেন টাইগার শিবিরদের।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশ দলের স্কোর ১৪৮/৯ (৫৭)

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com