রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব পালিত

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৯২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে শনিবার (১৬ নভেম্বর) সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়। বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে ফিতা কেটে  ও বেলুন উড়িয়ে নবান্ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মতিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, ধর্মবিষয়ক সম্পাদক মাসুম, মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলকিস বেগম প্রমুখ।

নবান্ন মেলার স্টলে স্টলে নতুন ধানের চাল দিয়ে তৈরি করা পিঠা-পুলি, পায়েস, ক্ষীরসহ হরেক রকমের খাবারের পসরা সাজানো হয়।
পরে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় আমন ধানকাটা উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মতিউর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com