রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

অটোরিকশার সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৬৮২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে হাফিজুর রহমান পায়েল (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল মোড়ের কাছে চরপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফিজুর রহমান পায়েল কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ফোর্স সুবেদার বজলুর রহমানের ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, শনিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল মোড়ের কাছে চরপাড়া এলাকায় মোটর সাইকেল চালানোর সময় হাফিজুর রহমান পায়েল একটি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।
দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com