শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

লজ্জার হার দিয়ে ভারত সফর শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ঐতিহাসিক টেস্ট লজ্জাজনকভাবে শেষ করল বাংলাদেশ। ইডেন গার্ডেনে তৃতীয় দিনের প্রথম ৪৫ মিনিটেই অল-আউট হয়ে সফরকারী বাংলাদেশ। ভারত ম্যাচ জিতে নেয় ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে। এই নিয়ে চলতি সফরে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।

আজ রবিবার তৃতীয় দিনের শুরুতেই ইবাদত হোসেন ফিরে যান (০) রানে। উমেশ যাদবের শরীর তাক করে আসা বল সামলাতে না পেরে স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি। অন্যদিকে ৯৬ বলে ৭৪ রান করা মুশফিকও উমেশ যাদবের বলে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হন।

মুশফিক আউট হবার পরেই ধস নেমে যায় বাংলাদেশের ব্যাটিং। ১৩ বলে ১৬ করা আল-আমিন হোসেন আউট হতেই উল্লাসে মেতে উঠে ভারত। আগের দিন ৩৯* রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ আর নামতে পারেননি মাঠে। ১৯৫ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারত ম্যাচ জিতে নেয় ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে।

ঐতিহাসিক এই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১০৬ রান। এরপর ভারত নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৪৭ রানে।

২৪১ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নামলে মাত্র ১৩ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। পরে মুশফিক-মাহমুদউল্লাহর জুটিতে কিছুটা আশ্বাস পায় টাইগাররা। তাদের ব্যাটিং নৈপুণ্যে কলকাতা টেস্ট গড়ায় তৃতীয় দিনে।

তবে সেটিও টিকতে পারেনি বেশিক্ষণ। তৃতীয় দিনে মাত্র মিনিটের মধ্যে ১৯৫ রানে অল আউট হয়ে যায়। ভারত জিতে যায় ইনিংস এবং ৪৬ রানের ব্যবধানে। সেইসঙ্গে, ২-০তে টেস্ট সিরিজও জিতে নেয় ভারত।

ম্যাচ এবং সিরিজ সেরা: ইশান্ত শর্মা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com