বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

উন্নত বিশ্বে হয়তো ইলিয়াস কাঞ্চনের ভালোবাসা আর ক্লান্তিহীন আন্দোলনের গল্প নিয়ে সিনেমা তৈরি হতো

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ভারতের বিহারের দিনমজুর দশরথ মাঝির গল্প আমরা জানি। রাস্তার অভাবে স্ত্রীকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে না পেরে স্ত্রীকে হারান তিনি। তারপর একাকী বাইশ বছর ধরে পাথুরে পাহাড় কেটে কেটে তার গ্রামের জন্য একটি রাস্তা বানিয়েছিলেন। তাজমহলের মতোই আরেক প্রেমের উপাখ্যান এই ‘দশরথ মাঝি রোড’। ২. ইলিয়াস কাঞ্চনের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৯৯৩ সালে। ইলিয়াস কাঞ্চন তখন দেশের ব্যস্ততম নায়কদের একজন। কিন্তু তিনি জীবনপণ করলেন এই দেশের সড়ক নিরাপত্তার আন্দোলনে কাজ করতে। এই দীর্ঘ সময়ে তিনি পথে পথে হাঁটলেন, পথসভা, মানববন্ধন, অ্যাডভোকেসি, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক কী করেননি। আমার এখনো মনে আছে সিলেটের কোর্ট পয়েন্টে একটা হ্যান্ডমাইক নিয়ে ইলিয়াস কাঞ্চন টানা বক্তৃতা করে যাচ্ছেন তো যাচ্ছেনই… এই দেশের সড়কগুলোকে তিনি নিরাপদ করতে চান। তিনি এ দেশের দশরথ মাঝি, আমাদের মূর্খতা, অর্বাচীনতা, অজ্ঞতার পাথুরে পথ কেটে কেটে তিনি এই দেশের জন্য তৈরি করছেন একটি ‘নিরাপদ সড়ক।’ আমাদের উত্তর প্রজন্ম সেই নিরাপদ সড়ক ধরে নির্ভয়ে বাড়ি ফিরবে।

৩. আপনি যাদের বিরুদ্ধে লড়ছেন তারা যদি আপনাকে পাল্টা আঘাত করে, আপনার ধ্বংস-মৃত্যু কামনা করে, তাহলে বুঝতে হবে আপনার আন্দোলন স্বার্থক, আপনার জীবন স্বার্থক। প্রতিপক্ষের প্রতিটি আঘাতই আপনার কাক্সিক্ষত সম্মান। উন্নত বিশ্বে হয়তো ইলিয়াস কাঞ্চনের এই ভালোবাসা আর ক্লান্তিহীন আন্দোলনের গল্প নিয়ে সিনেমা তৈরি হতো। কিন্তু আমাদের দেশে পথে-ঘাটে পরিবহন মাফিয়ারা তার ছবিতে জুতার মালা ঝুলিয়ে রেখেছে। এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে। ইলিয়াস কাঞ্চন, আপনার জীবন স্বার্থক। আপনার আন্দোলন স্বার্থক। এই আন্দোলনকে আরও বিস্তর পথ অতিক্রম করতে হবে, কিন্তু সে ঠিকই তার যাত্রাপথ খুঁজে পেয়েছে। একদিন এই দেশেও একটা ‘নিরাপদ ইলিয়াস কাঞ্চন রোড’ তৈরি হবে, সে আপনি দেখে যেতে পারলেন কিনা পারলেন, তা ম্যাটার করে না। আপনার জন্য ভালোবাসা। ফেসবুক থেকে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com